নদীতে নেমে নিখোঁজ নবদম্পতির লাশ উদ্ধার

সময় ট্রিবিউন | ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:১০

ফাইল ছবি

আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নবদম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল আত্রাই নদীর রামচন্দ্রপুর খেয়াঘাটের এক কিলোমিটার দূরে মধুবন এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন এ দম্পতি।

নিহত নবদম্পতি হলেন- স্বামী পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)। তাদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায়।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজ ওই দুই ব্যক্তি নবদম্পতি। দুই মাস আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর তারা মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুরে পারভেজ হোসেন তার স্ত্রী মিনি আকতারকে নিয়ে খালার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখানেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়ি বেড়াতে এসে রবিবার দুপুর ১টার দিকে আত্রাই নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন।

এ ঘটনার পর রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাজশাহী থেকে আসা ডুবুরি দল বিকাল ৫টা থেকে ঘটনাস্থলে নিখোঁজদের সন্ধান শুরু করে।

সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল আত্রাই নদীর রামচন্দ্রপুর খেয়াঘাটের এক কিলোমিটার দূরে মধুবন এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা