অটোরিকশা চালকের বিরূদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২০

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহতের ঘটনায় অটোরিকশাচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

রোববার (১২ সেপ্টেম্বর) রাতে রেলওয়ের টিম্যান দ্বীন মোহাম্মদ বাদি হয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন। অটোরিকশাচালক শিরু মিয়া (৫৫) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার মৃত ওয়াহাব আলীর ছেলে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, অটোরিকশাচালক শিরু মিয়া ওই দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন।

গতকাল ভোরে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের সামনে ক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আরোহী সাদেক মিয়া ও তার দুই ছেলে রুবেল ও পাবেল মারা যান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের