নৌকার ধাক্কায় সেতু ভেঙে পড়ল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৭

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ২২ বছর ধরে অব্যবহৃত এক সেতুর একাংশ ভেঙে গেছে। নয়াখালের ওপর নির্মিত সেতুটি সমতল থেকে অন্তত ১৫ ফুট উঁচু। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহার করতে পারেননি জনসাধারণ।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে ইটবোঝাই একটি নৌকার ধাক্কা লাগলে সেতুটি ভেঙে পড়ে। আখাউড়ার ধরখার ইউনিয়নের বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী স্থানের বিলের ওপর ১৯৯৯ সালে সেতুটি নির্মাণ করা হয়েছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ইটবোঝাই একটি নৌকা বিল পারাপারের সময় সেতুর মাঝখানের পিলারে ধাক্কা দেয়। এতে সেতুর একাংশ ভেঙে যায়। সেতুর ভাঙা অংশ নৌকার ওপর পড়ার কারণে নৌকাটিও ডুবে যায়। তবে নৌকার মাঝি ও নৌকায় থাকা অন্যরা অক্ষত রয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, সেতু ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল। তারা প্রতিবেদন দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা