খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

সময় ট্রিবিউন | ২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু-প্রতীকী ছবি

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খুলনা নগরের দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন খান মোহাম্মদ শাওন (৩৫) ও তাঁর স্ত্রী জান্নাত বেগম (২৬)। শাওন রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁদের চার বছরের এক কন্যাসন্তান আছে।

টুটপাড়া ফায়ার সার্ভিস ও খুলনা থানা-পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ শাওন তাঁর পরিবার নিয়ে দক্ষিণ টুটপাড়ার একটি ভবনের তৃতীয় তলায় চার মাস আগে শাওন বাসাভাড়া নেন। বৃহস্পতিবার ঘটনার সময় তাদের হাতে ৩-৪ হাত লম্বা একটি লোহার রড দেখা যায়। ওই রড ভবনের বারান্দা ঘেঁষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনে লেগে বিদ্যুৎস্পৃষ্টে দুজন একসঙ্গে মারা যান।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ দাফনের আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দুটি হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের