ট্রলারডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৩

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ০২:৩৮

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ট্রলারডুবির ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ট্রলারডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

রোববার (২৯ আগস্ট) বিকেলে জমিলা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যুর খবর জেলা প্রশাসনকে জানায় তার স্বজনরা। নিহত জমিলার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনায় জমিলা বেগমের মৃত্যু হয়েছে। প্রশাসনকে না জানিয়ে মরদেহ দাফন করে ফেলেছে তার স্বজনরা। পরে রোববার বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

এর আগে গত শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে অপর একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটি বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার নৌকাঘাটের দিকে আসছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের