সাবেক এমপি সাহিদুর রহমান আর নেই

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ১৯:১৩

শেখ সাহিদুর রহমান-ফাইল ছবি

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার সাবেক সভাপতি শেখ সাহিদুর রহমান (৭০) মৃত্যুবরণ করেছেন।

মরহুমের ভাতিজা দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম আতিক জানান, রোববার (২২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আতিক জানান, গত মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের নামাজের জানাজা বাদ আছর দিঘলিয়া উপজেলার দেয়াড়া কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ১৯৮৬ সালের জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

শেখ সাহিদুর রহমান সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, দিঘলিয়া সদর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা