নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, নিহত ৭

সময় ট্রিবিউন | ১৫ আগষ্ট ২০২১, ১৮:২৩

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ গ্রিনবেলী কমিউনিটি সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী কক্সবাজারস্থ ঘোনাপাড়ার প্রদীপের মা রানী রুদ্র (৬০), স্ত্রী পূর্ণিমা (৩৫), তার ৩ বছরের সন্তান বেবী, চকরিয়াস্থ ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীর খিলের রাম মাস্টারের ছেলে রতন বিজয় (৫০), তার স্ত্রী মধুমিতা (৪৫), পথচারী চকরিয়াস্থ ফাসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাতেমা বেগম ও অজ্ঞাতনামা এক যাত্রী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী মাইক্রোবাসটি ১০/১২ জন যাত্রী নিয়ে চকরিয়ার দিকে আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়াস্থ গ্রিনবেলী কমিউনিটি সেন্টারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়।

আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে আনার পর আবাসিক মেডিকেল অফিসার ফহিম আহমেদ ফয়সাল ছয়জনকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সাইফুল হাছান জানিয়েছেন, পথচারী একজন ঘটনাস্থলে মারা গেছেন। মাইক্রোবাসটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
জনপ্রিয় খবর