খালে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সময় ট্রিবিউন | ১২ আগষ্ট ২০২১, ১৭:৩১

প্রতীকী ছবি

খালে গোসল করতে নেমে পাবনার সুজানগর উপজেলায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর চক কুমুরিয়া গ্রামের খালের পানিতে ডুবে যাওয়ার এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ছাত্রের নাম মো. ওমর আলী (১৪)। সে একই গ্রামের ব্যবসায়ী শরিফ শেখের ছেলে ও পাবনা আরএম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মারা যাওয়া স্কুল ছাত্রের চাচা গোলাম রব্বানী লিটন জানান, পাবনা শহর থেকে গত কয়েকদিন আগে পিতা-মাতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিজ গ্রামের বাড়ি খলিলপুর চক কুমুরিয়ায় বেড়াতে আসেন ওমর আলী।

এর মধ্যে বুধবার পরিবারের অন্য ভাইবোনদের সাথে স্থানীয় একটি খালে গোসল করতে যায় সে। সাঁতার না জানায় এক পর্যায়ে সে গভীর পানিতে ডুবে যায়।

এ সময় তার ভাই-বোনদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওমর আলীকে উদ্ধার করে। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের