যুবলীগ চেয়ারম্যানের নাম ব্যবহার করে প্রতারণা, যুবক গ্রেফতার

সময় ট্রিবিউন | ১০ আগষ্ট ২০২১, ২৩:২৮

ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে ইমরান সরদার নামে এক যুবককে গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ।

গত বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১০ টায় তাকে রুপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সখ্যতার কথা বলে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার পিপিএম (সেবা) এর ব্যাক্তিগত মোবাইল নাম্বার সংগ্রহ করে। নিজেকে শেখ ফজলে শামস পরশ বলে পরিচয় দিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হলে তিনি জেলা গোয়েন্দা শাখাকে অবহিত করেন। পুলিশ ‘আইকন অ্যাপস’ ব্যবহার করে দেখেন প্রতারকের ব্যবহৃত সিম ০১৯৩৪-১৪৪১২৯ শেখ পরশের নামে রয়েছে।

বিষয়টি নিয়ে গোলক ধাঁধায় পড়ে যান গোয়েন্দা কর্মকর্তারা। পরে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার প্রতারণার বিষয়টি আবিস্কার করতে সক্ষম হন গোয়েন্দারা। প্রতারকের নাম ইমরান সরদার (২৬), সে শ্রীফলতলা ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হলে সে স্বেচ্ছায় তার প্রতারণার কথা স্বীকার করে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। আদালতে প্রতারণার বিষয়টি স্বীকার করে সে।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক উজ্জ্বল দত্ত শুক্রবার রাতে জানান, ইমরান সরদার ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অভিনব কায়দায় বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের