বজ্রপাতে মারা যাওয়া ১৭ পরিবার পাচ্ছে আর্থিক সহায়তা

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ০৫:৪৯

বজ্রপাতে মৃতদের নৌকায় করে বাড়ি নেওয়া হয়। পদ্মা নদীর তেলিখাড়ি ঘাট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মৃত ১৭ জনের পরিবার পাচ্ছে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দাফনে এ সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য সার্বিক সহায়তার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত তারা বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জনই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। অন্যজন নৌকার মাঝি রফিকুল ইসলাম। তিনি শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দক্ষিণপাকা এলাকার বাসিন্দা।

জানা গেছে, বুধবার (০৪ আগস্ট) দুপুর ১২টার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা এলাকার পদ্মাপাড়ে যাত্রীবোঝাই নৌকায় বজ্রপাতের ঘটনা ঘটে। ওই নৌকাটিতে মাঝিসহ অন্তত ৫৫ জন যাত্রী ছিলেন। যাদের অধিকাংশই বউভাতের অনুষ্ঠানে যোগ দিতে নদী পার হচ্ছিলেন।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, নৌকাটি দক্ষিণ পাঁকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে মৃতের সংখ্যা ১৭ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা