শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ফরিদপুর জেলা প্রতিনিধি | ২ আগষ্ট ২০২১, ০১:৩০

ছবিঃ সংগৃহীত

মাদারীপুরের শিবচরে মহাসড়কের হাজী শরীয়াতুল্লাহ সেতুর টোল প্লাজায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে ৬ জন নিহত হয়েছে।  

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে বরগুনা থেকে একটি ট্রাকে বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের সেন্টারিংয়ের মালামাল বোঝাই করে কয়েকজন শ্রমিক নি‌য়ে ঢাকা যাচ্ছিল।

পথে কয়েকজন যাত্রী ওঠায় ট্রাকটি। রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের (এক্সপ্রেসওয়ে) শিবচরের আড়িয়াল খাঁ নদের হাজী শরীয়তুল্লাহ সেতুর টোল প্লাজায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই ট্রাকের দুইজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

পরে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পরে টোল প্লাজার স্টাফ নির্মল মণ্ডল (২৮), মাইনুল ইসলাস সোহান (২৫) ও পুলকের (২২) মৃত্যু হয়। এর ম‌ধ্যে সোহান ও পুল‌কের বা‌ড়ি মাদারীপুর সদর উপ‌জেলায় বলে টোল প্লাজার স্টাফ আনিস জানান।

দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহনের কবির হোসেনের ছেলে মিরাজ (৩০), চরফ্যাশনের ইসলামপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে আরিফ (২৫) ও পিরোজপুরের ভাণ্ডারিয়ার পসারিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে হান্নান গাজী (৩৫) মৃত্যু হয়।  

এ ব্যাপা‌রে টোল প্লাজার এক স্টাফ জানান, টোল প্লাজায় আমাদের যে স্টাফরা কাজ করে ট্রাকটি তাদের ওপর উঠে যায়। এতে ট্রাকে পিষ্ট হয়ে তিনজন স্টাফ নির্মল, সোহান, পুলক ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে মারা গেছেন।

এক পথচারী বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে টোল প্লাজার কাছে এসে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের ওপর পড়ে। ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। তার ওপরে ৮/১০ জন সাধারণ যাত্রী বসেছিল। ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের