কুষ্টিয়ায় দশ মিনিটে ২ ডোজ টিকা নেওয়া ব্যক্তি পর্যবেক্ষণে

সময় ট্রিবিউন | ৩০ জুলাই ২০২১, ০৫:২৩

ফাইল ছবি

কুষ্টিয়ায় বাশারুজ্জামান নামের এক ব্যক্তি ১০ মিনিটের ব্যবধানে করোনাভাইরাসের দুই ডোজ টিকা পেয়েছেন। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাশারুজ্জামান (৩৮) খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামের বাসিন্দা।

বর্তমানে তাকে স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে টিকা নেওয়ার পর ৯ ঘণ্টা অতিবাহিত হলেও রাত পৌনে ১০টা পর্যন্ত তার শারীর কোনও সমস্যা দেখা দেয়নি।

কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এসব তথ্য উল্লেখ করে বলেন, ‘ওই ব্যক্তি প্রথমবার টিকা নিয়ে আবারও কেন্দ্রে আসেন। স্বাস্থ্যকর্মীরা তার টিকার কার্ডটি পরীক্ষা করে দ্বিতীয়বার টিকা দিয়ে দেন। ফলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় কোনও ধরনের কমিটি গঠন করা হয়নি। তার শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজ রাখা হচ্ছে।’

সিভিল সার্জন আরও বলেন, ‘বাশারুজ্জামান নিজেও বলেননি তিনি ১০ মিনিট আগেই টিকা নিয়েছেন। আর স্বাস্থ্যকর্মীরাও বিষয়টি পরীক্ষা করেননি। ফলে তিনি দুইবার টিকা পেয়েছেন।’ সূত্র: বাংলা ট্রিবিউন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের