সিরাজদিখানে আওয়ামী লীগ নেতার হামলায় বিধবা গৃহবধূ সহ আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি | ২৬ জুলাই ২০২১, ০৬:২৮

আহত রীনা বেগম

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুর্বশত্রুতার জেরে আওয়ামী লীগ নেতা কাসেম শেখ গং এর হামলায় এক গৃহবধূ সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। বিধবা গৃহবধূ রিনা বেগম (৪৫) আশংকাজনক অবস্থায় সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। রোববার (২৫ জুলাই) বিকাল ৩ টায় উপজেলার বয়রাগাদী ইউনিয়নের দক্ষিণ গোবরদী গ্রামে এঘটনা ঘটে। আহত গৃহবধুর ছেলে জাহাঙ্গীর শেখ (৩২) বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বসতভিটার বন্টন নিয়ে কাসেম শেখ ও মৃত আব্দুল আউয়াল এর স্ত্রী গৃহবধূ রিনা বেগমের সাথে দ্বন্দ্ব চলে আসছে। গত কয়েক দফা স্থানীয় মুরুব্বীরা সালিশে বসলেও মিমাংসা করতে ব্যর্থ হয়েছে। রোববার রিনা বেগমের মালিকানা বসতবাড়ীর অংশে একটি বসতঘর নির্মান করতে গেলে কাসেম শেখ গং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি হামলা করে রিনা বেগম, ছেলে অটোরিকশা চালক জাহাঙ্গীর, রিনা বেগমের বড় বোন পিয়ারা বেগম (৫০) কে গুরুতর জখম করে। আহতদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এলে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্থানীয়রা আরো জানান, কাসেম শেখ বিভিন্ন সময়ে বিধবা গৃহবধুকে কুপ্রস্তাব দেওয়া সহ বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়ে আসছে। কাসেম শেখ আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য হওয়ায় ক্ষমতার দাপটে এলাকাবাসী ভয়ে মুখ চুপ করে থাকতো।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানা্‌ অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা