নরসিংদী র‍্যাবের অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার ৩ আসামি আটক

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২১, ০৩:২৫

ছবি : সময় ট্রিবিউন

নরসিংদী র‍্যাব-১১ এর অভিযানে একাধিক হত্যা মামলার ও ১৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৯শে জুলাই বিশেষ অভিযান চালিয়ে নরসিংদী র‍্যাব ক্যাম্পের একটি চৌকস দল তাদের গ্রেফতার করেন।

আজ মঙ্গলবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি র‍্যাব-১১ জানায়,র‍্যাব প্রতিষ্ঠাকালীন হতে সমাজের বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। তারেই ধারাবাহিকতায় গতকাল নরসিংদী রায়পুরা উপজেলার পান্তশালা এলাকায় অভিযান চালিয়ে ৩ জন আসামিকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীরা হলেন সিরাজ মিয়া(৫৬)পিতা-মৃত জাহের আলী, শাহ আলম(৪০),পিতা-আব্দুল আজিজ (ওরফে ফজলু মেম্বার), রফিকুল ইসলাম ফরাজী (ওরফে রবি)পিতা- আব্দুল জব্বার ফরাজী উভয়ে রায়পুরা উপজেলা কাচারীকান্দী এলাকার স্থায়ী বাসিন্দা।উক্ত আসামিদের গ্রেফতারের সময় তাদের কাছ হতে মোবাইল ও নগদ টাকা উদ্দ্বার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ রায়পুরা উপজেলা কাচারীকান্দি এলাকায় চড় দখল, চাঁদাবাজী,হত্যা,ধর্ষন ও বিভিন্ন বাহিনীর প্রধান হিসেবে আধিপত্য বিস্তার করে আসছে।তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। কাচারীকান্দী এলাকায় আসামিরা দখলবাজী ও চাঁদাবাজি করতো। দীর্ঘদিন গোয়েন্দা নজরধারীর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয় গতকাল গ্রেফতার করা হয়।

এই সফল অভিযান পরিচালনা করেন নরসিংদী র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান ও সঙ্গীয় ফোর্স। শেষ খবর পাওয়া পর্যন্ত, আসামীদের রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা