ফরিদপুরে অসহায় মানুষের জন্য জেলা প্রশাসনের ফুডস্পট

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ১৪ জুলাই ২০২১, ০৬:১৭

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরে করোনা পরিস্থিতিতে দরিদ্র, দুস্থ, ভাসমান ও অস্বচ্ছল মানুষদের বিনামূল্যে এক বেলা খাবার খাওয়াতে ফুডস্পট চালু করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ স্থান ভাঙ্গা রাস্তার মোড়ের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ফুডস্পটটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ডেকোরেশনের মাধ্যমে টেবিল-চেয়ার স্থাপন করে সুন্দর পরিপাটি পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে। ওয়ান টাইম প্লেট ও ওয়ান টাইম গ্লাসে সুশৃঙ্খলভাবে খাবার খাচ্ছেন দুস্থরা। এছাড়াও জেলার ও জেলার বাইরে থেকে জরুরি কাজে আসা অনেকেই এখান থেকে খেয়ে নিচ্ছেন। প্রথম দিন খিচুড়ি, সবজি, বিশুদ্ধ পানি খাবার হিসেবে দেয়া হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনার কারণে জরুরি কারণে যাদের শহরে আগমন অত্যাবশ্যকীয় হয় অথচ খাবারের কোনো সংস্থান নেই- এরকম দরিদ্র, দুস্থ, ভাসমান, অসচ্ছল মানুষের জন্য এ ফুডস্পট করা হয়েছে।

জেলায় ত্রাণ সহায়তাসহ অন্যান্য সেবার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন ফুডস্পটে ৩০০ জনকে খাবার দেয়া হবে। প্রাথমিকভাবে একটি স্পটে এ খাবার দেয়া হচ্ছে। চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় স্পটের সংখ্যা এবং খাবার খাওয়ার সংখ্যাও বাড়ানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর