নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সময় ট্রিবিউন | ৬ জুলাই ২০২১, ২২:৪৭

মরদেহ-প্রতীকী ছবি

ঝালকাঠিতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতদের বাঁচাতে গিয়ে আহন হয়েছেন আরও একজন। দীর্ঘদিন সেপটিক ট্যাংকের মুখের ঢাকনা বন্ধ থাকায় মিথাইন গ্যাসের ফলে সৃষ্ট বিষাক্ত কার্বনে অক্সিজেন শূন্য হয়ে দুই শ্রমিকের মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কাঠালিয়া উপজেলার চেঁচরিরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন-মহিষকান্দি গ্রামের মজনু মিয়া (২৬) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌড়িপুর গ্রামের মো. আসাদুল (৩০)। ওই দুই শ্রমিককে বাঁচাতে গিয়ে মো. শুভ (২৫) নামের এক তরুণ আহত হয়েছেন।

কাঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, মহিষকান্দি গ্রামে প্রবাসী মিরাজ খানের বাড়িতে দুই মাস আগে শৌচাগারের জন্য একটি নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। মঙ্গলবার সকালে সেই সেপটিক ট্যাংকের মুখ খুলে পরিষ্কার করার জন্য ওই দুই শ্রমিককে নিয়োগ করা হয়। সেপটিক ট্যাংকের মুখ খুলে প্রথমেই আসাদুল নিচে নামেন। কিছুক্ষণ পর তাঁর সাড়া না পেয়ে ভেতরে যান মজনু মিয়া। আধা ঘণ্টা পর দুই শ্রমিকের সাড়া না পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দা মো. শুভ ট্যাংকের নিচে নেমে দড়ি দিয়ে বেঁধে দুই শ্রমিককে ওপরে তোলেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে পার্শ্ববর্তী ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। দুই শ্রমিককে উদ্ধার করতে গিয়ে আহত হন শুভ। তাঁকে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলী আজিম বলেন, দুই শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। দীর্ঘদিন সেপটিক ট্যাংকের মুখের ঢাকনা বন্ধ থাকায় মিথাইন গ্যাসের ফলে সৃষ্ট বিষাক্ত কার্বনে অক্সিজেন শূন্য হয়ে দুই শ্রমিকের মৃত্যু হতে পারে।

ওসি বলেন, দুই শ্রমিকের লাশ বর্তমানে ভান্ডারিয়া থানা-পুলিশের হেফাজতে আছে। লাশের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা