লালমনিরহাটে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি | ৫ জুলাই ২০২১, ০৫:২৫

প্রতীকী ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে একটি পোলট্রি ফার্মে বিদ্যুতের তার দিয়ে শেয়াল মারার ফাঁদ পেতে সেখানে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরেন রায় (৩৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিরেন ওই গ্রামের মনোরনঞ্জন রায়ের ছেলে। তিনি চারবছর ধরে পোলট্রি ফার্মের ব্যবসা করে আসছিলেন।

এলাকাবাসী জানান, বিরেন তার পোলট্রিতে শেয়ালের প্রবেশ ও মুরগি চুরি রুখতে প্রতিরাতে চারদিকে বিদ্যুতের ফাঁদ চালু করার পর রাতে বাড়ি ফিরেন। রোববার সকালে পোলট্রি ফার্মে এসে অসাবধানবশত বিদ্যুতের সংযোগ না খুলে নিজেই সেখানে পা দেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই পোলট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা