করোনা থেকে মুক্তি চেয়ে মসজিদে মসজিদে মুসল্লিদের কান্না

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২১, ২৩:৩৯

সিলেটের মসজিদে মুসল্লিরা করোনা মহামারি থেকে মুক্তির দোয়ায় শামিল হন-ছবি সংগৃহীত

অতিমারি করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে দেশের বিভিন্ন এলাকার মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া করা হয়েছে। এ সময় মুসল্লিরা মহামারি থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার উদ্দেশে দুই হাত তুলে কান্নায় ভেঙে পড়েন। খুতবায় করোনা থেকে মুক্তির জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন মসজিদের ইমাম ও খতিবরা। 

শুক্রবার (২ জুলাই) সিলেটের শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মসজিদসহ বিভিন্ন মসজিদে ইমামরা খুতবায় করোনাসহ মহামারিতে জীবন রক্ষায় মানুষের করণীয় সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা তুলে ধরেন। একই সঙ্গে খুতবায় আপাতত গণজমায়েত এড়িয়ে চলে করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়।

নামাজ শেষে মোনাজাতে করোনা সংক্রমণ থেকে সবাইকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্তদের আরোগ্য কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। বিশেষ করে বাংলাদেশে যারা করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।

শাহজালাল (রহ.) মসজিদে নামাজ শেষে আলী হোসেন নামের এক মুসল্লি বলেন, সারা বিশ্বের মানুষ আজ করোনা মহামারির আতঙ্কে রয়েছে। নামাজ পড়ে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করেছি, যেন করোনাভাইরাস থেকে তিনি আমাদের মুক্তি দেন।

এদিকে রাজশাহীর বিভিন্ন মসজিদে জুমার নামাজে মুসল্লির উপস্থিতি কম ছিল। মুসল্লিরা পায়ে হেঁটে মসজিদে আসা-যাওয়া করেছেন। মুসজিদে ইমামরা উপস্থিত মুসল্লিদের মহামারি থেকে বাঁচতে কোরআন-হাদিসের আলোকে বিভিন্ন নির্দেশনা দেন ও সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। জুমার জামাত শেষে করোনা থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা