হবিগঞ্জে কঠোর লকডাউনের প্রথমদিনে ৬৮ মামলায় জরিমানা ৬১, ৯০০ টাকা

মোঃ তানভীর হোসেন, হবিগঞ্জ প্রতিনিধি | ২ জুলাই ২০২১, ০১:২০

ছবিঃ সংগৃহীত

কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ প্রতিপালন করতে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়।

জেলা সদরসহ কঠোর লকডাউন কার্যকর করতে জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে প্রত্যেকটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্নস্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্য করায় অর্থদণ্ড করা হয়েছে।

বিকাল ৪ ঘটিকা পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক সমগ্র জেলায় মোট ১২ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোট ৬৮টি মামলার মাধ্যমে ৬৮ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৬১,৯০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সরকারি বিধি নিষেধ নিশ্চিত করতে হবিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন হবিগঞ্জর জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
এ প্রসঙ্গে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক আরোপিত বিধি নিষেধ নিশ্চিতকল্পে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ, র‌্যাব, বিজিবি, আনসার ও জনপ্রতিনিধিবৃন্দ একযোগে কাজ করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা