লালমনিরহাটে জমি নিয়ে বিরোধ; বৃদ্ধ খুন

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট | ২৮ জুন ২০২১, ০৬:৩৬

ছবিঃ সংগৃহীত
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে নিজাম উদ্দিন টেরা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে কালিগঞ্জ  থানা পুলিশ।
 
রোববার বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় এলাকায়  এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন টেরা ওই এলাকার বাসিন্দা। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, বৃদ্ধ নিজাম উদ্দিনের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল প্রতিবেশি এলাহী বখসের (৬০)। রোববার বিকেলে জমির সীমানা নিয়ে উভয়ের মাঝে হাতাহাতির পরে সংঘর্ষ বাধে। এতে বৃদ্ধ নিজাম উদ্দিন বুকে ও মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। টাকার অভাবে হাসপাতালে না নেয়ায় বাড়িতেই তার মৃত্যু হয়।
 
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পরে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় । ঘটনায় জড়িত সন্দেহে এলাহী বখস, তার স্ত্রী ও মোরশালীন নামে ৩ জন কে আটক করা হয়েছে। আটককৃতদের আগামীকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে । 
 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর