ফরিদপুরে ৮শ’ গ্রাম গাঁজা ও ২৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ২৬ জুন ২০২১, ০৫:৪৭

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের সালথায় ৮শ’ গ্রাম গাঁজা ও ২৩৫ পিস ইয়াবাসহ ৩মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ (২৫ জুন) শুক্রবার ভোর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হোড়েরকান্দী ও সোনাপুর ইউনিয়নের রায়ের চর গ্রাম এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ টিম শুক্রবার ভোর রাত ৪টার দিকে মাঝারদিয়া ইউনিয়নের হোড়েরকান্দী গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী মোল্যার ছেলে গফ্ফার মোল্যা (৩০) কে ৮শ’ গ্রাম গাঁজা, ১১০ পিচ ইয়াবাসহ আটক করে। এসময় তার কাছ থেকে কাকদি বাজারে ঘটে যাওয়া চুরির ঘটনায় ভাগে পাওয়া ১০ হাজার ৫শ টাকার মধ্যে ৮হাজার ২শ টাকা ও একটি মোবাইল উদ্ধার করে পুলিশ।

এদিকে ভোররাত সাড়ে ৪টার দিকে সোনাপুর ইউনিয়নের রায়ের চর গ্রামে অভিযান চালিয়ে ১২৫ পিচ ইয়াবাসহ রবিউল কাজী (২৭) ও ববিতা বেগম (২২) নামের মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ইয়াবা বিক্রয়ের ৪ হাজার ১শ ৫০ টাকা ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এরমধ্যে গফ্ফার মোল্যার কাছ থেকে কাকদি বাজারে ঘটে যাওয়া চুরির ঘটনায় ভাগে পাওয়া ১০ হাজার ৫শ টাকার মধ্যে ৮হাজার ২শ টাকা উদ্ধার করা হয়। আটককৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর