মধুখালীতে উগ্রবাদী হিন্দু কর্তৃক মুসলিম হত্যা : ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি | ২৬ এপ্রিল ২০২৪, ১৭:৫৪

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগ ফরিদপুরের মধুখালীতে উগ্রবাদী হিন্দু কর্তৃক মুসলিম হত্যাকান্ডের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে তাওহীদি জনতার উপর ‌নির্বিচারে গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ শে এপ্রিল) বাদ জুমা শহরের জনতা ব্যাংকের মোড়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফর।

এছাড়া  অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন ‌ সংগঠনের সহ-সভাপতি হযরত মাওলানা শামসুল হক, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি আমজাদ হোসাইন , সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব শামসুদ্দিন মোল্লা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ফরিদপুর জেলার সম্পাদক হাফেজ মিজানুর রহমান, শ্রমিক আন্দোলনের সভাপতি  খন্দকার ওহিদুজ্জামান, ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলাম, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মাতুব্বর, ইসলামী আন্দোলনের অতিরিক্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, মুফতি মাহবুবুর রহমান, মধুখালী থানার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা জিয়াদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে ‌ দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি করেন। তা না হলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সেই সাথে এদের পরিবারে ক্ষতিপূরণ দেবার জন্য সরকারের নিকট দাবি জানানো হয়।

তারা আরও জানান, এ ঘটনায় জড়িত ও ঘটনার মদদদাতা প্রত্যেককে গ্রেফতার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রকৃত চেহারা ‌জনগণের সামনে উন্মোচিত করার ‌আহ্বান ও জানানো হয়। 

উল্লেখ্য, এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক  বিক্ষোভ মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর