সাড়ে ৬ ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেন উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ৯ এপ্রিল ২০২৪, ১৩:৩৪

ছবিঃ সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মালবাহী ট্রেন উদ্ধার করা হয়েছে৷

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৭টার দিকে ট্রেনটি উদ্ধার করে আশুগঞ্জের তালশহরে সরিয়ে নেওয়া হয়।

তবে ট্রেন উদ্ধার করা হলেও আপ লাইন বন্ধ থাকবে, মেরামত হওয়ার আগ পর্যন্ত ডাউন লাইনেই ট্রেন চলাচল করবে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার সাকিল জাহান জানান, সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় ঢাকামুখী একটি মালবাহী ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়া-তালশহর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে ২টি চাকা লাইনচ্যুত হয়।
 
খবর পেয়ে আখাউড়া জংশন থেকে রাত সাড়ে ৩টায় রিলিফ ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছালে ভোর ৪টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৭টায় মালবাহী ট্রেনটি উদ্ধার করে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, ট্রেন উদ্ধার করা হলেও ঢাকা অভিমুখী আপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই শুধু ডাউন লাইন দিয়ে উভয় পাশের ট্রেন চলাচল করবে। মেরামত শেষে আপ লাইন চালু করা হবে।




আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
জনপ্রিয় খবর