ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক ছাত্রলীগ নেতা হারুন

শেরপুর প্রতিনিধি | ১২ মার্চ ২০২৪, ০০:৩২

ছবি- সংগৃহীত

আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শেরপুরের সাবেক ছাত্রলীগ নেতা মো: হারুন অর রশিদ। সোমবার (১১ মার্চ) ময়মনসিংহ সাইবার ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: বজলুর রহমানের আদালত তাকে অব্যাহতি দেন।

মো: হারুন অর রশিদ শেরপুর জেলা ছাত্রলীগের উপ সাহিত্য সম্পাদক থাকাকালীন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ফজলুল হক বাদী হয়ে ২০২১ সালের ১ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে নালিতাবাড়ী থানায় মামলা করেন। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দেন। তদন্ত শেষে সিআইডি আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ময়মনসিংহ সাইবার ট্রাইবুনাল আদালত হারুনকে এ অব্যাহতি দিলো।

জানা যায়, একই দলের রাজনীতি করা সত্ত্বেও স্থানীয় গ্রুপিং এর জন্য মিথ্যা মামলার স্বীকার হন হারুন। ২০২১ সালের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পাল্টাপাল্টি বক্তব্যের জেরে এই মামলা করেন তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।

হারুন অর রশিদ বর্তমানে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছেন। পাশাপাশি তিনি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নালিতাবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা