ঈশ্বরগঞ্জে গরু ছাগলসহ চোরকে আটক করেছে পুলিশ

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি | ৭ মার্চ ২০২৪, ১৭:০৪

ঈশ্বরগঞ্জে গরু ছাগলসহ চোরকে আটক করেছে পুলিশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু,একটি ছাগল ও গাড়িসহ এক চোরকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
 
বুধবার ভোররাতে ধাওয়া করার সময় ইট পাথর নিক্ষেপ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে চোরের দল। চোরদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়।
 
জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষীগঞ্জ বাজারের পাশে একটি মিনি ট্রাক দাঁড়ানো দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের গাড়ি থামানোর সাথে সাথে মিনি ট্রাকটি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ মিনি ট্রাকটির পিছু ধাওয়া করলে ট্রাক থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করতে থাকে। এসময় ইট পাথরের আঘাতে পুলিশের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একটির সামনের কাচ ও অপরটির লাইট ভেঙ্গে যায়। এঘটনায় পাথরের আঘাতে পুলিশের গাড়ির ড্রাইভার রিপন সরকার ও কনস্টেবল নাহিদ হাসান আহত হন।
পরে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে তারাকান্দা থানার বিসকা রেলক্রসিং এর কাছে ট্রাক রেখে ৭/৮ জন চোর পালানোর জন্য দৌড়ঝাঁপ শুরু করে।
 
এসময় শাহ আলম (৩০) নামের এক চোরকে আটক করে পুলিশ। শাহ আলম টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ঝুমকাই ব্রাহ্মনখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। পরে ট্রাকটি তল্লাশি করে আনুমানিক ১লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের চারটি গরু ও ১০ হাজার টাকা মূল্যের একটি ছাগল উদ্ধার করে ট্রাকসহ ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
 
এ ঘটনায় এস আই আক্তারুজ্জামান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
 
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল, একটি মিনিট্রাকসহ এক চোরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
জনপ্রিয় খবর