ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি | ৪ মার্চ ২০২৪, ১০:৩৪

ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যানজট মুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে এবং সড়ক ও জনপথের উদ্যোগে পৌর বাজারের রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
 
রোববার (৩ মার্চ) দুপুরে ওই স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে পৌর বাজারের প্রায় শতাধিক দোকান ভেঙ্গে ফেলা হয়।
 
জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের উপর আঞ্চলিক এ মহাসড়কের পাশ দিয়ে অবস্থিত কাঁচা বাজারের কারণে মহাসড়কে প্রচুর যানযট তৈরি হয়। সেই যানযট নিরসনে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা মিটিং এবং সড়ক নিরাপত্তা কমিটির উদ্যোগে আলোচনা করা হয়। সেই আলোচনার প্রেক্ষিতে শনিবার দিনব্যাপী সড়কের পাশে নিজ দ্বায়িত্বে সকল অবৈধ দোকান উচ্ছেদ করার জন্য মাইকিং করা হয়। কিন্তু মাইকিংয়ের পরও দখলকারীরা তাদের দোকান ঘর নিজ দ্বায়িত্বে সরায়নি। পরে বিষয়টি নিয়ে (৩ মার্চ ২০২৪) রোববার দুপুরে উচ্ছেদ অভিযানে নামেন উপজেলা নির্বাহী অফিসার। সেই অভিযানে সড়কের পাশে প্রায় শতাধিক দোকান ভেঙ্গে ফেলা হয়।
 
অপরদিকে নির্ধারিত স্টেশনে গাড়ি না থামিয়ে যত্রতত্র থামিয়ে যানযট তৈরি করার দায়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী দুই এম কে সুপার বাসের চালককে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার। এসময় আদালতকে সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, সড়কে যানযট নিরসন এবং জনসাধারণের ভোগান্তি লাঘবে বিষয়টি নিয়ে সড়ক নিরাপত্তা কমিটির মিটিংয়ে আলোচনা হওয়ার পর অবৈধ স্থাপনা সরাতে অভিযান চালানো হয়। পরবর্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
জনপ্রিয় খবর