ঝিনাইগাতীতে রোপনকৃত আবাদি জমির ধান বিনষ্ট করে জোরপূর্বক রাস্তা তৈরির চেষ্টা 

মোরাদ হোসেন , ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:২৯

ঝিনাইগাতীতে রোপনকৃত আবাদি জমির ধান বিনষ্ট করে জোরপূর্বক রাস্তা তৈরির চেষ্টা 
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পানবর গ্রামে উক্ত ওয়ার্ডের মেম্বার শাহজাহান মেয়ের শশুরকে নিজের বাড়িতে নিতে অন্যের আবাদি ধান ক্ষেতের উপর দিয়ে ধান ক্ষেত নষ্ট করে জোরপূর্বক ভাবে ১১ ফিট প্রস্ত রাস্তা বানানোর জন্য ১০০ এর অধিক লোকবল লাগিয়ে অর্ধেক রাস্তার কাজ করে ফেলে। রাস্তার কাজ কিছুটা হলে ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হকসহ স্থানীয়রা রাস্তার কাজটি বন্ধ করে দেন।
 
শনিবার সকাল ৯.০০ ঘটিকায় মেম্বার শাহজাহান, মেয়ের স্বামী আবু বক্কর সিদ্দিক, পুত্র শাহিন,শাহজাহান ও কাংশা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সাথে নিয়ে এই অসামাজিক কাজটি করার চেষ্টা করে।
 
জমির মালিক নুর ইসলাম ও শ্রী রবিন্দ্র কোচ জানান আবু বক্করদের বাড়ি থেকে পশ্চিমে ম্যাপের রাস্তা থাকা সত্যেও মেম্বার শাহজাহান  মেয়ের স্বামীর বাড়ির লোকজন যেন  আরো স্বাচ্ছন্দ্যে  চলাচল করতে পারে তাই অন্যের জমির উপর দিয়ে রাস্তা বানানোর চেষ্টা করে।
 
মেম্বার শাহজাহানের সাথে কথা বললে, তিনি বলেন  উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মামুন হোসেন এই রাস্তার নকশা তৈরি করে রাস্তা বানানোর অনুমতি প্রদান করেন।এছাড়াও এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আশরাফুল কবির অবগত আছেন। 
 
জমির মালিক নুর ইসলাম, শ্রী রবিন্দ্র কোচ ও স্থানীয়রা বলেন, আবু বকর সিদ্দিকের বাড়ির পশ্চিমে ম্যাপের রাস্তা রয়েছে। 
 
তারপরেও জোরপূর্বক ভাবে আবু বকর সিদ্দিক, শাহিনুর ইসলাম, শাহজাহান সকলে মিলে মেম্বার শাহজাহানের সহযোগিতায় আবাদি জমির রূপনকৃত ধান নষ্ট করে রাস্তা তৈরি করার চেষ্টা করে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত গতিতে এই কাজটি বন্ধ করে দিয়ে আমাদের ম্যাপের রাস্তাটি মেরামত করে দিলে সবাই স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা