রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

আনোয়ার হোসেন আকাশ | ১৭ ফেব্রুয়ারী ২০২৪, ২১:৩৬

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও 
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ এ আদেশ দেন।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারা লঙ্ঘন করায় রাণীশংকৈল  উপজেলার মহেষপুর এলাকায় জেএমকে ও ফোর স্টার ব্রিকস নামে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় ভাটা দুটি পানি মেরে তাৎক্ষনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
 
অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে রাণীশংকৈল থানার একদল চৌকস পুলিশ দল এবং ইটভাটার অগ্নি নির্বাপনের জন্য রাণীশংকৈল উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
 
এ বিষয়ে জেলা প্রশাসক মাহাবুবুর রহমান জানান, নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা চালানোর দায়ে রাণীশংকৈলের দুই ইট ভাটার মালিককে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা