ফরিদপুরে নিখোঁজের ১ দিন পর গম ক্ষেতে মিললো কৃষকের গলাকাটা মরদেহ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ১০ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৫২

ফরিদপুরে নিখোঁজের ১ দিন পর গম ক্ষেতে মিললো কৃষকের গলাকাটা মরদেহ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের কারিকর পাড়ায় একটি গম ক্ষেত থেকে হাবিবুর রহমান ব্যাপারী(৬০) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত গলাকাটা  মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

শনিবার দুপুরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।  
 
পুলিশ ও পারিবারিক  সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধায় তিনি পারিবারিক কাজে বাড়ী থেকে বের হন। পরে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়ীতে ফিরে না এলে পরিবারের সদস্যরা তার খোঁজ করতে বের হন। এক পর্যায়ে তার খোঁজ  না পেয়ে মসজিদের মাইকে নিখোঁজের খবর জানানো হয়।  অনেক খুঁজাখুঁজির পর শনিবার দুপুরে স্থানীয় কৃষক  তার মরদেহটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানান।পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে  থানায়  নিয়ে আসে।  মরদেহটির গায়ে আঘাতের চিহ্ন এবং গলাকাটা অবস্থায় রয়েছে ।
 
  এ ব্যাপারে শনিবার বিকেলে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ জানান,গলাকাটা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। হত্যার কারন অনুসন্ধান এবং ঘাতকদের সনাক্তকরনে   কাজ করছে পুলিশ। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর