নওগাঁয় বিএমসি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ কর্তনের অভিযোগ

এস এ বিপ্লব | ৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৫৪

নওগাঁয় বিএমসি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ কর্তনের অভিযোগ

সরকারি বশির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ বি.এম.সি মহিলা কলেজ নওগাঁ'র পুরাতন গাছ টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ উঠেছে অধ্যক্ষ প্রফেসর শামসুল হক এর বিরুদ্ধে। এমনকি গাছ কাটার পূর্বে কোনো মিটিং ও রেজুলেশন করা হয়নি বলেও জানা গেছে।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে কলেজের নিরাপত্তা বাউন্ডারির পাশে কলেজের মাঠে ভবন নির্মাণ ও পাশে লাগানো ফলজ, বনজ ও ওষুধি গাছ বহুতল ভবন নির্মাণের জন্য সীমানা প্রাচীরের পাশে থাকা একাধিক গাছ ভেকু মেশিন দিয়ে তুলে ফেলছে ও কিছু গাছ কেটে ফেলেছে। সীমানা প্রাচীরের পাশে গভীর খনন করার কারণে প্রাচীর'টি এখন ধ্বসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা গাছ কাটার প্রয়োজন হলে নিলামে বা টেন্ডারের মাধ্যমে বিক্রি করার জন্য উপজেলা প্রশাসনের কর্মকর্তার অনুমতি প্রয়োজন। এছাড়া বন বিভাগে আবেদন করতে হয়। সেই আবেদন সরেজমিন যাচাই-বাছাই করে গাছের মূল্য নির্ধারণ করে কাটার অনুমোদন দেওয়া হয়। কিন্তু এসবের কোন তোয়াক্কা করেননি অধ্যক্ষ ও ভবন নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক কর্মচারী জানান, গাছ কাটার বিষয়ে কোনো মিটিং বা টেন্ডার হওয়ার খবর জানা নেই। এই বিষয়ে অধ্যক্ষ স্যার ভালো জানেন।

সরকারি বশির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ বি.এম.সি মহিলা কলেজ নওগাঁ'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রফেসর শামসুল হক বলেন, গাছ গুলো সীমানা প্রাচীরের পাশে এখানে কলেজের নতুন ভবন নির্মাণ করার জন্য খনন করতে হয়েছে সেখানে থাকা কিছু গাছ ভেকু মেশিন দিয়ে তুলে ফেলা (কর্তন) হয়েছে। আমাকে না জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান গাছ গুলো কেটেছে। গাছ কাটার জন্য কোনো অনুমতি নেয়নি।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন বলেন, গাছ কাটার বিষয়ে কিছুই জানানো হয়নাই। তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা