শেরপুরের ঝিনাইগাতীতে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোরাদ হোসেন, ঝিনাইগাতী প্রতিনিধি | ৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৪২

শেরপুরের ঝিনাইগাতীতে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
"সুস্থ্ দেহ সুন্দর মন, সুশিক্ষাই জাতির উন্নয়ন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে অনুষ্ঠিত হয়েছে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪।
 
শনিবার (৩ ফেব্রুয়ারি) ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।দরিদ্র ও অসহায় শিক্ষার্থী  উন্নয়ন সংস্থা ড্রপস এর আয়োজনে উপজেলার ২৭ টি প্রতিষ্ঠান থেকে ১০০ নম্বরে ১শত ২৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করেন। এই ১ শত ২৬ জন পরীক্ষার্থীদের মাঝ থেকে মেধা তালিকায়
দুটি ধাপে ৩০ জন শিক্ষার্থীকে তারা নির্বাচিত করবে। এতে অতি দরিদ্র ও মেধাবীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। তাদের এ পরীক্ষায় যাহারা যোগ্যতা অর্জন করবে,নবম শ্রেনী থেকে উচ্চতর শিক্ষা গ্রহন সমাপ্ত সময় পর্যন্ত তাদেরকে খাতা কলম,পড়াশুনা চলমান রাখতে এই সংস্থা সার্বিক সহযোগীতা করবে বলে জানান সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন মিয়া,বিএসপি। 
 
এ পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করতে সংস্থার অন্যান্য সদস্য ছাড়াও ডপস এর প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন মিয়া বিএসপি,ডপস এর সভাপতি সার্জেন্ট মো. শহিদুর রহমান (অবঃ)ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল হামিদ আকন্দ,মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,জুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম,ডপস এর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থী সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
 
দরিদ্র ও অসহায় শিক্ষার্থী  উন্নয়ন সংস্থা (DOHPS)এর সূত্রে জানা গেছে,শেরপুরের নকলা,নালিতাবাড়ী,  ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা থেকে ১২০ জন এবং শেরপুর সদর থেকে ৫০ জন শিক্ষার্থী নিবে এই সংস্থা।অপেক্ষমান থাকবে ৩০ জন শিক্ষার্থী।বিশেষ বিবেচনায় যাদেরকে পরবর্তীতে এই ৩০ জনের মধ্যে সমন্বয় করা হবে বলে জানান।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা