রাজিবপুরে গাঁজা গাছ সহ র‍্যাবের হাতে আটক ১

শরিফুল ইসলাম, রাজিবপুর (কুড়িগ্রাম)  প্রতিনিধি | ২ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৪৫

রাজিবপুরে গাঁজা গাছ সহ র‍্যাবের হাতে আটক ১
কুড়িগ্রামের রাজিবপুরে গাঁজা গাছসহ সিদ্দিক (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জামালপুর র‍্যাব-১৪ 
 
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজিবপুর সদর ইউনিয়নের মরিচাকান্দী এলাকায় নিজ বাড়ী থেকে গাঁজা গাছসহ তাকে আটক করে র‍্যাব।
 
র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী জানান, আমাদের একটি চৌকস টিম কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার রৌমারী-রাজিবপুর রোডস্থ মরিচাকান্দী এলাকায় অভিযান পরিচালনা করে সিদ্দিক আলী (৪০), পিতা মৃত সাদেক আলী কে ১২ ফুট ৫ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছসহ আটক করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।
 
তিনি আরও জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে গাঁজার গাছ ক্রয়,বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আমরা আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায় হস্তান্তর করেছি।
 
এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা