ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, লাখ টাকা জরিমানা

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, লাখ টাকা জরিমানা

 নানান অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও একটি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের কুমারশীল মোড় ও ট্যাংকেরপাড় এলাকায় এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পক্ষে মেডিকেল অফিসার  ডা. আশরাফুর রহমান হিমেল, ডা. তাসনুভা তাবাসসুম নোভা, ডা. ফাইরোজ মায়িশ, স্যানিটারি ইন্সপেক্টর মো.ছফিউর রহমান  ও সদর মডেল থানার পুলিশ।

মেডিকেল অফিসার  ডা. আশরাফুর রহমান হিমেল জানান, দেশব্যাপী চলমান স্বাস্থ্য অধিদপ্তরের অনিবন্ধিত ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় শহরের কুমারশীলমোড়ে অবস্থিত চাঁদের হাসি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া শহরের টেংকের পাড়ে অবস্থিত স্ট্যান্ডার্ড হসপিটাল এন্ড টোটাল হেলথকেয়ার হাসপাতালে অভিযানে অপারেশন থিয়েটারে মেয়াদউত্তীর্ন ওষুধ সামগ্রী ও যন্ত্রপাতি পাওয়া যায়। হাসপাতালটিতে প্যাথলজি পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়ের প্রমান পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর  ৪০, ৫২ ও ৫৩ ধারায় উক্ত হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের