চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিপিএল) শুরু

স্টাফ রিপোর্টার, পাবনা | ২৭ জানুয়ারী ২০২৪, ২০:১৩

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিপিএল) শুরু

জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পাবনায় শুরু হলো চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিপিএল) এর চতুর্থ আসর।

চাটমোহর ক্রিকেট একাডেমীর উদ্যোগে শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর ক্রিকেট একাডেমীর সভাপতি রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজা পারভীন, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এলাহী বিশু, চাটমোহর পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন ও চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারন সম্পাদক ফজলুল হক কালু প্রমুখ।

চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় আরডিসি রেলবাজার ৩ উইকেটে শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ কে পরাজিত করে।

চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, আমার স্বপ্ন এই ক্রিকেট একাডেমীর খেলোয়াররা জাতীয় পর্যায়ে খেলবে। ইতিমধ্যে ২০২৩ সালে আমাদের দু'জন খেলোয়ার বিকেএসপিতে সুযোগ পেয়েছে। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে আরো অনেকদূর এগিয়ে যেতে পারবো আমরা।

তিনি জানান, তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখতে গত চার বছর ধরে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে চলেছে চাটমোহর ক্রিকেট একাডেমী।

টি টোয়েন্টি এই ক্রিকেট টুর্নামেন্টে স্থানীয় ৮টি দল অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডে মোট ১২টি খেলা শেষে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি দু'টি সেমিফাইনাল এবং ১০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের