ফরিদপুর-১

সাধারণ মানুষ কেউ যেন থানায় গিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন :  প্রাণিসম্পদ মন্ত্রী 

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ২৬ জানুয়ারী ২০২৪, ১৬:৫১

সাধারণ মানুষ কেউ যেন থানায় গিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন :  প্রাণিসম্পদ মন্ত্রী 
মন্ত্রী হওয়ার পরে নিজ এলাকায় সফরে এসে এবার থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান এমপি।
 
শুক্রবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় নিজ বাসভবনে ফরিদপুরের মধুখালী ও বোয়ালমারী উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।
 
এ সময় মন্ত্রী সাব জানিয়ে দেন তার পক্ষে কেউ  কোন ধরনের সুপারিশ নিয়ে থানায় বা কোনো দপ্তরে যাবে না। একই সাথে  তিনি আরো বলেন,  সাধারণ মানুষ কেউ যেন থানায় গিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। মানুষ যাতে তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত না হন সে বিষয়ে খেয়াল রাখতে নির্দেশনা দেন তিনি। মতবিনিময় সবাই উপস্থিত অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি একই কথা বলেন। এ সময় মন্ত্রী এমন বক্তব্যকে স্বাগত জানান কর্মকর্তারা।  
 
মতবিনিময় সভায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনিক,  বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শেখ সাদী সহ দুই উপজেলার বিভিন্ন  দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর