ময়মনসিংহে ভারতীয় ৩ হাজার ৯০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারি গ্রেফতার

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ২৩ জানুয়ারী ২০২৪, ১৮:৩৫

ময়মনসিংহে ভারতীয় ৩ হাজার ৯০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারি গ্রেফতার
ময়মনসিংহের সদর উপজেলায় ৩ হাজার ৯০০ কেজি ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। এসময় চিনি বহনকারি একটি পিকআপ জব্দ করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন: হালুয়াঘাট উপজেলার আকনপাড়া এলাকার মৃত অনিল চন্দ্র সরকারের ছেলে মন্টু সরকার (৪৭), একই উপজেলার রঘুনাথপুর এলাকার হাসমত আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (২৬)।
 
মঙ্গলবার (২৩ জানুয়ারী) দিবাগত মধ্যরাতে শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
 
মঙ্গলবার বিকালে ময়মনসিংহ র‍্যাব-১৪'র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্ততে এসব তথ্য জানানো হয়।
 
ময়মনসিংহ র‍্যাব-১৪'র কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, হালুয়াঘাটের সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমান চিনি ময়মনসিংহ হয়ে দেশের বিভিন্ন এলাকায় পৌছানো হবে। এমন সংবাদ পেয়ে শম্ভুগঞ্জ এলাকায় একটি পিকআপ তল্লাশি করে ৩ হাজার ৯০০ কেজি ভারতীয় চিনি একই সাথে দুইজনকে আটক করা হয়।
 
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, তারা দীর্ঘদিন যাবৎ চোরাই পথে ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিল। মামলার পর আসামীদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর