নগরকান্দায় নকল গুড়ের কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ২২ জানুয়ারী ২০২৪, ১০:২৭

নগরকান্দায় নকল গুড়ের কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

ফরিদপুরের নগরকান্দায় নকল খেজুরের গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

এ সময় নকল গুড় তৈরিতে অভিযুক্ত আলম শেখ (৪১) ও জলিল শেখ (৫৬) নামের দুই ব্যক্তিকে নগদ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নকল খেজুরের গুড় সহ গুড় তৈরিতে ব্যবহৃত প্রায় আড়াই লক্ষ টাকা মূল্য মানের ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার রামনগর ইউনিয়নের খোয়াজের ডাংগী গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান।

জানা যায়, অভিযুক্ত আলম শেখ ও জলিল শেখ দীর্ঘদিন যাবত ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় তৈরি করে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান জানান, নকল খেজুরের গুড়ের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর