সপ্তাহ না ঘুরতেই আইনসেবায় ফিরলেন নবনির্বাচিত সংসদ সদস্য

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি | ১৫ জানুয়ারী ২০২৪, ১৯:২৫

সপ্তাহ না ঘুরতেই আইনসেবায় ফিরলেন নবনির্বাচিত সংসদ সদস্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে সবে এ সপ্তাহ। এরই মধ্যে আদলতে নিজের আইন পেশাজীবিদের চিরচেনা পোশাকে কোর্টে ফিরেছেন আওয়ামী লীগ তরুণ সংসদ সদস্য অ্যাড.বিপ্লব হাসান পলাশ।
 
এবারের নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী-রাজিবপুর-চিলমারী) আসনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হোন অ্যাড.বিপ্লব হাসান পলাশ। ওই আসনের সাবেক নৌকার মাঝি সদ্য বিদায়ী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তাকে হটিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পান পলাশ। ২০২৪ চ্যালেঞ্জের এই নির্বাচনে জয়ী হয়ে দলের আস্থার প্রতিদান দেন তরুণ এ রাজনীতিবিদ। নির্বাচনে জিতেই এলাকার নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেই তিনি গতকাল থেকে কোর্টে ফিরেছেন। গতকাল (রোববার) এবং আজ (সোমবার) তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের ৩০২৫ নম্বর চেম্বারে অফিস করেন। আদালতে বেশ কিছু মামলার শুনানিতেও উপস্থিত ছিলেন।
 
এ বিষয়ে জানতে চাইলে অ্যাড.বিপ্লব হাসান পলাশ বলেন, এটা আমার পেশা। আমার আয়ের বড় অংশই আসে এখান থেকে। তার চেয়েও বড় কথা এটাও মানুষকে সেবা দেওয়ার বড় মাধ্যম। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের পাশেও আমাকে দাঁড়াতে হবে, তেমনি আমাকে বাঁচতেও হবে। দুর্নীতি করে টাকা কামিয়ে পকেট বড় করা আমার লক্ষ্য নয়। আমি যেমন মানুষ ছিলাম, ঠিক তেমনি আছি। শুধু মানুষ ভোট দিয়ে জয়ী করে আমার একটি দায়িত্ব বাড়িয়ে দিছে। এছাড়া আর কিছু নয়। সৃষ্টিকর্তার ইচ্ছায় সে দায়িত্বও আমি ভালোভাবে পালন করতে চাই।
 
তিনি বলেন, মানুষ নৌকাকে ভোট দিয়েছে, জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়েছে। নৌকার কাছে এদেশের মানুষের প্রত্যাশা অনেক। আমি কুড়িগ্রাম-৪ এ নৌকার একজন প্রতিনিধি। তাই আমার মুখ্য দায়িত্ব এখন আগে তাদের প্রত্যাশা পূরণ করা। সে দায়িত্ব ঠিক রেখেই আমি অন্যান্য কাজ করবো।
 
এত দ্রুতই আদালতে ফেরার খবরে অনেকেই বিস্মিত হলেও অবাক হননি তার সহকর্মীরা। তারা জানান, পলাশ ভাই এমনই মানুষ। তিনি খুবই দায়িত্বশীল এবং কর্মনিষ্ঠ। তার কাঁধে এখন বড় একটি দায়িত্ব। আমাদের বিশ্বাস তিনি দুদিকই খুব নিষ্ঠার সাথে সামাল দিতে পারবেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা