পর্যটন এক্সপ্রেসের ধাক্কায় কৃষক নিহত

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১২ জানুয়ারী ২০২৪, ১৮:৩০

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পর্যটন এক্সপ্রেসের ধাক্কায় মধু শীল (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথে মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ ঘটনা ঘটে।

মধু শীল উপজেলার নয়াদিল উত্তর পাড়ার হরি সাধন শীলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘পর্যটন এক্সপ্রেস’ নামক ট্রেনটি নয়াদিল এলাকা অতিক্রম করছিল। এ সময় কৃষক মধু শীল মাথায় ধানের চারা নিয়ে রেললাইন অতিক্রম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের