আশুলিয়ায় ১০ লাখ টাকার হেরোইন জব্দ, বিক্রেতা  গ্রেপ্তার

সাভার প্রতিনিধি | ১২ জানুয়ারী ২০২৪, ১৫:৪৯

আশুলিয়ায় ১০ লাখ টাকার হেরোইন জব্দ, বিক্রেতা  গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে আনুমানিক  ১০ লাখ টাকা মূল্যের ১০৩ গ্রাম হেরোইন জব্দ করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় মফিজুল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়।
 
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
 
এর আগে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
আটককৃত মফিজুল ইসলাম (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়৷ তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
 
র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী আমবাগান এলাকার একটি বাড়ীতে কতিপয় মাদক ব্যবাসায়ী মাদক বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের সময় একজনকে আটক করে। পরে তার হেফাজত থেকে ১০৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল ১০ লাখ টাকা।
 
র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে গ্রেপ্তার মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা