নেত্রকোনা-১ আসন: জামানত হারালেন তিন প্রার্থী

রাজেশ গৌড় | ৮ জানুয়ারী ২০২৪, ২০:১৯

নেত্রকোনা-১ আসন: জামানত হারালেন তিন প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে প্রতিদ্বন্দ্বি করে পাঁচ জন প্রার্থীর মধ্যে তিন জন প্রার্থী জামানত হারিয়েছেন।
 
তারা হলেন: জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম রব্বানী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত ছড়ি প্রতীকের প্রার্থী আহমদ শফী ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আফতাব উদ্দিন।
 
সোমবার বিকেলে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
কলমাকান্দার সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কোন প্রার্থী যদি কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই আসনে ৪ লাখ ১৮ হাজার ১৮৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ৮৯ হাজার ২৬৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোশতাক আহমেদ রুহী ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ভোট পেয়েছেন ২৫ হাজার ২১৯, লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম রব্বানী ভোট পেয়েছেন ২ হাজার ৯৮৩, ছড়ি প্রতীকের প্রার্থী আহমদ শফী ভোট পেয়েছেন ৫৭৫ ও ঈগল প্রতীকের প্রার্থী মো. আফতাব উদ্দিন পেয়েছেন ৩৬১ ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৬৬২ ভোট।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা