কুড়িগ্রামে ২টিতে আ.লীগ, ১টিতে জাতীয় পার্টি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম | ৮ জানুয়ারী ২০২৪, ১৪:৪৫

কুড়িগ্রামে ২টিতে আ.লীগ, ১টিতে জাতীয় পার্টি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

কুড়িগ্রাম জেলার ৪টি নির্বাচনী আসনের মধ্যে বে-সরকারি ফলাফলে দুটি আসনে আওয়ামীলীগের নৌকা মার্কা, একটিতে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা এবং একটি আসনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা বিজয়ী হয়েছে।

রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ রোববার রাতে কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে জানা যায়, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে ২৮ হাজার ২৬৭ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান লাঙ্গল মার্কা। তার প্রাপ্ত ভোট ৮৮ হাজার ২৩ ভোট। তার নিকটতম প্রার্থী জাকের পার্টির মো: আব্দুল হাই গোলাপফুল মার্কা পেয়েছেন ৫৯ হাজার ৭৫৬ ভোট।

কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ৫৫ হাজার ১৭৫ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ডাঃ হামিদুল হক খন্দকার ট্রাক মার্কা। তার প্রাপ্ত ভোট এক লাখ ২ হাজার ১২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ৪৬ হাজার৯৪৫ ভোট।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ১৭ হাজার ৮৫২ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে নৌকা মার্কা। তারপ্রপ্ত ভোট ৫৩ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ডাঃ আক্কাছ আলী সরকার ট্রাক মার্কা নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৫১৫ ভোট।

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে ৭৩ হাজার ৯৭৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের তরুণ প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ নৌকা মার্কা নিয়ে। তার প্রাপ্ত ভোট ৮৬ হাজার ৬৫৮। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রাথর্ী মোঃ মজিবুর রহমান বঙ্গবাসী ঈগল মার্কা। তার প্রাপ্ত ভোট ১২ হাজার ৬৮৪।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা