ব্রাহ্মণবাড়িয়ায় জালভোট: দুই তরুণকে দুই বছরের কারাদণ্ড

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ৭ জানুয়ারী ২০২৪, ১৮:২১

ব্রাহ্মণবাড়িয়ায় জালভোট: দুই তরুণকে দুই বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় জালভোট দেওয়ার অভিযোগে দুই তরুণকে দুই বছর করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন।

সাজাপ্রাপ্তরা হলেন: জেলা শহরের মধ্যপাড়া শান্তিবাগের শফিকুল ইসলামের ছেলে মো. শাকিকুল ইসলাম অনন্ত (১৮) ও একই এলাকার ইলিয়াস চৌধুরীর ছেলে মো. ইউসুফ (১৮)। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

এদিকে জেলার আশুগঞ্জের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইমন (২৪) ও খড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোহাম্মদ এনামুল (২৪) নামে দুইজনকে জালভোট দেয়ার অভিযোগে এক সপ্তাহ করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহম্মেদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের