উস্কানীমূলক ও হুমকিমূলক বক্তব্য দেয়ায় চাটমোহর উপজেলা আ.লীগ সভাপতিকে শোকজ

স্টাফ রিপোর্টার, পাবনা | ৩ জানুয়ারী ২০২৪, ১৮:২৩

উস্কানীমূলক ও হুমকিমূলক বক্তব্য দেয়ায় চাটমোহর উপজেলা আ.লীগ সভাপতিকে শোকজ
পাবনা-৩ আসনে নৌকার প্রার্থী মকবুল হোসেনের পক্ষে নির্বাচনী পথসভায় হুমকি ও উস্কানীমূলক বক্তব্য দেয়ায় চাটমোহর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস এম নজরুল ইসলাম কে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
 
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে এস এম নজরুল ইসলামকে শোকজ নোটিশ দেয়ার তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ  মো: তাজউল ইসলাম।
 
শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৯ ডিসেম্বর চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামে নৌকা প্রতীকের পক্ষে এক নির্বাচনী পথসভায় আপনার নির্ধারিত বক্তব্য প্রদানকালে আপনি বলেছেন যে, 'ট্রাকে উঠে নৌকার তলা ফুটা করার চেষ্টা করলে পরিণাম ভয়াবহ হবে' এবং 'বিএনপির ভাই ভাইস্তেদের উদ্দেশ্যে বলি, 'যদি আপনারা আপনাদের নেতার কথা মানেন, তাহলে ভোট কেন্দ্রে না গেলেই ভালো। যদি কেন্দ্রে যান তাহলে রামনগরের বুথ আর দোলং এর বুথ আলাদা করে দিবো। এই ভোট গুনে নিবো, বুঝে নিবো।' 
 
যা বিভিন্ন গণমাধ্যমে ২ জানুয়ারি প্রকাশিত হয়েছে এবং আপনার নিজের ফেসবুক পেজেসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। আপনার উক্তরুপ বক্তব্য ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার বিষয়ে হুমকি ও উস্কানীমূলক বক্তব্য মর্মে দৃষ্ট হয়।
 
আপনার উক্তরুপ কার্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা ৭০ পাবনা-৩ (চাটমোহর -ভাঙ্গুড়া-ফরিদপুর) অধিক্ষেত্রের মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং (১৫৫) এর অনুচ্ছেদ ৭৭ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১ (ক) এর লঙ্ঘন মর্মে আপাতদৃষ্টিতে প্রতীয়মাণ হয়েছে।
 
উক্তরুপ আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ৪ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে আপনাকে নির্দেশ প্রদান করা হলো।
 
এ বিষয়ে চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সাথে কথা বলতে বুধবার বিকেল সাড়ে চারটায় তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের