পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের অভিযোগ

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ২ জানুয়ারী ২০২৪, ১৫:০০

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের অভিযোগ

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের বিরুদ্ধে সীমাহীন অনিয়মের অভিযোগ করেছেন সেবা প্রার্থীরা।সময়ের ব্যাবধানে অনিয়মের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যাতে করে এই হাসপাতালের চিকিৎসা সেবা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সরেজমিন তথ্যানুসন্ধানে দেখাযায় হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার রাহাত আল রাজীব কর্মস্থলে আসে নি।কথা বলে যানাযায় তিনি জেলা শহরে অবস্থান করেন ফলে কর্মস্থলে আসতে প্রতিনিয়ত তার দেরি হয়।

হাসপাতালে ভর্তি বিষক্রিয়ায় অসুস্থ ৫ শিশুর পরিবার চিকিৎসকের খোজে গোটা হাসপাতাল পাগলের মত ছুটাছুটি করলে ও কোন ডাক্তারের দেখা পায় নি।স্বজনদের অভিযোগ বিষক্রিয়ায় আক্রান্ত শিশুদের ঠিকমত চিকিৎসা সেবা দিচ্ছেন না ডাক্তাররা।সরবরাহ দেয়া হচ্ছে না শিশুদের ক্যানোলাসহ প্রয়োজনীয় ঔষধ।

বিষয়টি তারা সাংবাদিকদের অবগত করলে সাংবাদিকরা কর্তব্যরত চিকিৎসক গাউসুল আযমের নিকট আবাসিক মেডিকেল অফিসার রাহাত আল রাজীবের নাম্বার চাইলে তিনি নাম্বার দিতে অস্বীকৃতি প্রদান করেন।এসময় সাংবাদিকদের সাথে ডাক্তার গাউসুল আযমের বাকবিতন্ডার সৃষ্টি হয়।

পরে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আনিসুর রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

এ ঘটনার পর থেকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আনিছুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার রাহাত আল রাজীব ও ডা: গাউছুল আযমের সীমাহীন অনিয়মের অভিযোগ তদন্তসহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।২য় পর্বে থাকছে হাসপাতালে দালালদের দৌরাত্ম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা