ফরিদপুর-৩ আসন

ঈগলের প্রচারণা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ৩১ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৩

ফরিদপুর-৩ আসন : ঈগলের প্রচারণা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র ঈগল প্রতিকের প্রার্থী এ. কে. আজাদের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
 
এদিকে আগুনের ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল । 
 
জানা যায়,  রোববার  সকাল সাড়ে সাতটার দিকে পৌরসভার ১ নং ওয়ার্ডের শোভারামপুর বোর্ড অফিস সংলগ্ন নির্বাচনী ক্যাম্পটিতে আগুন দেওয়া হয়। 
 
ঈগল প্রতীকের ১ নং ওয়ার্ডের নির্বাচনে প্রচারণা ক্যাম্পের আহবায়ক মো: শহিদ উন নবী জানান, সকালে আজ বেশ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছিল। সাড়ে সাতটার দিকে খবর পাই আমাদের সেন্টারে আগুন দিয়েছে কে বা কারা। আমি দ্রুত ঘটনাস্থলে আসি এবং পুলিশকে খবর দেই। 
 
তিনি আরো জানান , আমি ঘটনাস্থলে আসার আগেই প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে নেয়। ফলে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় আমাদের ক্যাম্প ও আশে পাশের বাড়ি ঘর। প্রতিপক্ষের লোকেরাই নির্বাচনে পরাজয় মেনে নিয়েই আমাদের বিভিন্ন সেন্টারে আগুন এবং কর্মীদের উপরে হামলা চালাচ্ছে। 
 
ফরিদপুরের কোতয়ালি থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে  খতিয়ে দেখা হচ্ছে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের