জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হলেন মোহাম্মদ আক্কাছ আলী

রাজেশ গৌড় | ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:১৮

জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হলেন মোহাম্মদ আক্কাছ আলী
নেত্রকোনার জেলার শ্রেষ্ঠ এএসপি সার্কেল নির্বাচিত হলেন দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাছ আলী । আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়।
 
বুধবার বিকেলে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নভেম্বর মাসের মাসিক অপরাধ সভায় মোহাম্মদ আক্কাছ আলীকে এই সম্মাননা দেয়া হয়। নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ তাকে কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
এ ব্যাপারে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার  মোহাম্মদ আক্কাছ আলী বলেন, দুর্গাপুর  ও কলমাকান্দা থানার ওসি, পুলিশ পরিদর্শক সহ সকল অফিসারদের পেশাদারিত্ব ও জনগণের সেবায় নিরলস পরিশ্রমের কারণে এ  স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। দুর্গাপুর ও কলমাকান্দা উপ‌জেলার সকল প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা