আশুলিয়ায় ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি | ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০১

আশুলিয়ায় ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে হেরোইন, ফেনসিডিল ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ একটি আভিযানিক দল।  এ সময় তাদের হেফাজত থেকে ৭৯২ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল ও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
 
এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার মোজারমিল ও বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো- -চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা মোঃ রবিউল ইসলাম (৪০), মোসাঃ জুলেখা খাতুন (৩২) ও মোঃ আসাদ আলী (১৯) এবং রাজশাহী জেলার বাসিন্দা মোঃ মাবুদ আলী (৩৬)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
 
র‍্যাব-৪ জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার মোজারমিল ও বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে আটক করে ৷ এ সময় তাদের হেফাজত থেকে ৭৯২ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল ও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরষ্পর যোগসাজশে বেশকিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন, ফেন্সিডিল এবং গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের নিকটবর্তী বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
 
র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা