ফরিদপুরে আওয়ামীলীগ প্রার্থী শামীম হকের নানা অভিযোগ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ২১ ডিসেম্বর ২০২৩, ২১:৫৬

ফরিদপুরে আওয়ামীলীগ প্রার্থী শামীম হকের নানা অভিযোগ
ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামীলীগের প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারনাসহ নানা অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর ফরিদপুর প্রেসক্লাবের হর রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন। 
 
সংবাদ সম্মেলন থেকে আওয়ামীলীগ প্রার্থী শামীম হক অভিযোগ করে বলেন, নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ মিথ্যা প্রচারনায় নেমেছেন। এরই অংশ হিসাবে তিনি আমার ও আমার সমর্থকদের বিরুদ্ধে নানাভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আব্দুল কাদের আজাদ নির্বাচনে তার ভরাডুবি নিশ্চিত জেনে নোংরা খেলায় মেতে উঠেছেন। 
 
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শামীম হক জানান, নৌকার সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে কয়েক জায়গায়। 
 
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌরমেয়র অমিতাভ বোসেন, সহ সভাপতি মাসুদুল হক, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ারসহ জেলা ও পৌর আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের