ঘোড়াঘাটে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মনোয়ার বাবু, দিনাজপুর প্রতিনিধি | ২১ ডিসেম্বর ২০২৩, ১৬:২২

শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা।

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে ৫৫০টি কম্বল বিতরণ করেছে ১১ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৯৩ সাঁজোয়া ব্রিগেড। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাটে এসব কম্বল বিতরণ করা হয়।

বেংগল ক্যাভালরি-এর আয়োজনে সেনাপ্রধান এর নির্দেশনায় ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা এসব কম্বল বিতারণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বেংগল ক্যাভালরির অধিনায়ক ওএসপি,এএফডব্লিউসি,পিএসসি লেঃ কর্নেল সেলিম রেজা, বিজিবিএম,পিবিজিএম, পিএসসি। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

শীতে উষ্ণতার পরশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভালো মানের কম্বল পেয়ে স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা